
কক্সবাজার খবর ডেস্কঃ
কক্সবাজার শহরে চলমান অবৈধ ব্যাটারি চালিত ইজি বাইক ও রেজিষ্ট্রেশন বিহীন সিএনজি অটোরিকশার বিরুদ্ধে আজ দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এ সময় রেজিষ্ট্রেশন বিহীন ১০ টি সিএনজি অটোরিকশার চালককে জরিমানা করা হয় এবং অনুমোদনহীন ২টি ব্যাটারি চালিত ইজি বাইক জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম । এতে বিআরটিএ এর সহকারী পরিচালক ও পৌরসভার লাইসেন্স পরিদর্শক উপস্থিত ছিলেন। শহরের যানজট নিরসনে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট













