কক্সবাজার সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতার- ০৫

0
10

কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ০৫ জনকে আটক করেছে। গত ১২/১০/২০১৯ ইং তারিখ সকাল হতে ১৩/১০/২০১৯ ইং তারিখ সকাল পর্যন্ত ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শ জনাব মোঃ খায়রুজ্জামান, পুলিশ পরিদর্শক (অপারেশন্স এ্যান্ড কমিউনিটি পুলিশিং) মোহাম্মদ ইয়াছিন, পুলিশ পরিদর্শক (ইন্টিলিজেন্স) মোহাম্মদ আরিফ ইকবাল, এসআই রাজিব চন্দ্র পোদ্দার, এসআই মোঃ শরিফ উল্লাহ, এএসআই সঞ্জয়, সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খান সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৫জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

 

 

নিয়মিত মামলা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন
১। গিয়াস উদ্দীন, পিতা- আলী আহমদ, সাং- দক্ষিণ আদর্শ গ্রাম, থানা ও জেলা-কক্সবাজার।
২। মোঃ সাদেক, পিতা- আজিজ, সাং- কুতুবদিয়া পাড়া, থানা ও জেলা-কক্সবাজার।
৩। মোঃ হেলাল, পিতা- মৃত মোঃ ইসহাক, সাং- পূর্ব কুতুবদিয়া পাড়া, থানা ও জেলা-কক্সবাজার।
পরোয়ানা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন
১। নুরুল কবির, পিতা-মৃত আব্দুল আলীম, সাং- দক্ষিণ পাতলী পিএমখালী, থানা ও জেলা-কক্সবাজার।
২। মফিজুর রহমান, পিতা- শামসুল, সাং- আদর্শগ্রাম, খুরুশকুল, থানা ও জেলা-কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শ জনাব মোঃ খায়রুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আগেকক্সবাজারে শতাধিক বৌদ্ধ বিহারে প্রবারণা উৎসব শুরু
পরেসোমবার সারা দেশে বিক্ষোভ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ