
ছাড়পত্রবিহীন ইটিপি অকার্যকর রেখে প্রতিষ্টান পরিচালনার দায়ে (তরল বজ্য ও ছাড়পত্রের শর্তভঙ্গ ) কক্সবাজারের সায়মান বিচ রিসোর্ট ও আবুল খায়ের মেল্টিং লিঃ ,সীতাকুন্ড সহ বান্দরবান ও কক্সবাজারের ৩২ ইট ভাটা পরিচালনাকারীকে ২৯৫০০০০/= টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়।
সোমবার (১৪ অক্টোবর) পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের উপ পরিচালক মুক্তাদির হাসান (কারিগরি) স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে জরিমানার বিষয়ে নিশ্চিত করা হয়।














