রামুতে জাল সনদ নিয়ে যুবকের ভোটার হওয়ার চেষ্টাঃ ১০ হাজার টাকা অর্থদন্ড

0
6

নিজস্ব প্রতিনিধি

রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারের স্বাক্ষর জাল করে ভূয়া জন্ম নিবন্ধনে ভোটার হওয়ার চেষ্টার অভিযোগে রাহমতুল আমিন নামে এক যুবক কে ১০ হাজার টাকা জরিমানা করা করেছে
১৬ অক্টোবর বেলা ১২ টায়
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনয় চাকমা ওই যুবক কে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ দ্বারা মোতাবেক ওই জরিমানা করেন।
জানাগেছে খুনিয়াপালং ইউনিয়নে ভোটার হালনাগাদ কার্যক্রম চলাকালীন ওই যুবকের প্রদত্ত নিবন্ধন দেখে উপস্হিত জাতীয় গোয়েন্দা সংস্হা এনএস আই রামুতে কর্মরত প্রতিনিধি আবু হানিফ এ জাল সনদ সনাক্ত করেন।

পরে ধৃত যুবককে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হলে তিনি এ দন্ড প্রদান করেন।
দন্ড প্রাপ্ত যুবক খুনিয়া পালং ইউনিয়নের পুর্ব ধেছুয়াপালং গ্রামের হোছন আহমদের পুত্র বলে জানা গেছে।
রাহমতুল আমিন জানান মরিচ্যা বাজারস্হ পাবলিক মিডিয়া নামক কম্পিউটারের দোকান থেকে সে জাল নিবন্ধন টি সংগ্রহ করে।

আগেপ্রেমের টানে বাংলাদেশে ভারতীয় গৃহবধূ, সীমান্তে উত্তেজনা
পরে৪ জন মিলে স্বামীকে হত্যা, রায় শুনে কাঁদলেন আসামির স্ত্রী