মিয়ানমার থেকে একদিনে ২৬০ মেট্রিক টন পেঁয়াজ খালাস

0
6

টেকনাফ প্রতিনিধি :

 টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমার থেকে একদিনে ৩টি ট্রলারে ২৬০মেট্রিকটন পেঁয়াজ খালাস করা হয়েছে।চলতি মাসের ১৬অক্টোবর পর্যন্ত ৮হাজার৭০১মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছিলো।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বুধবার বিকেল পর্যন্ত ৩টি ট্রলারে করে কয়েকজন ব্যবসায়ীর নামে মিয়ানমার থেকে ২৬০ মেট্রিক টন পেঁয়াজ নাফনদীর টেকনাফ স্থলবন্দরের জেটিতে এসে পৌছেন। শ্রমিকেরা পেঁয়াজগুলো ট্রলার থেকে খালাস করে ট্রাকে বোঝাই করেছেন।প্রতিটি বস্থায় ৫০কেজি করে পেঁয়াজ রয়েছেন। আর, স্থলবন্দর এলাকায় পেঁয়াজ ভর্তি ট্রাকগুলো সারি সারি ভাবে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের প্রস্ততি চলছে।সন্ধ্যার পর থেকে এসব ট্রাক স্থলবন্দর ছেড়ে যাবেন।

 

 

 

 

স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর বলেন , বুধবার তিন প্রতিষ্ঠানের নামে মিয়ানমার থেকে ২৬০মেট্রিক টন পেঁয়াজ স্থলবন্দরে এসেছে।স্থলবন্দর কতৃপক্ষ লোডিং পয়েন্টে এখনও কোনো ধরনের সু-ব্যবস্থা গ্রহণ করেননি।

টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা আবছার উদ্দিন বলেন, বুধবার বিকেল পর্যন্ত তিন প্রতিষ্ঠানের২৬০মেট্রিক টন পেঁয়াজ খালাস হয়েছে।এর আগে গত দুই দিন ধরে মিয়ানমার থেকে পেঁয়াজ বুঝাই কোন ট্রলার বন্ধরে আসেনি।

আগেসাংবাদিক পরিচয়ে নারীর ইয়াবা ব্যবসা
পরেলোহাগাড়ায় অস্ত্র, রামদা কার্তুজসহ যুবক গ্রেফতার