
প্রেস বিজ্ঞপ্তি
রামু লেখক ফোরামের উদ্যোগে “কাব্যসাহিত্যে মহানবী স. এর জীবন চর্চা ” শীর্ষক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে । ১৮ অক্টোবর (জুমাবার) বাদে আছর রামু বাইপাসস্থ মজিদিয়া কমপ্লেক্সের আঙ্গিনায় অনুষ্ঠিত এ সাহিত্য আসরে মূল প্রবন্ধে বলা হয়, মহানবী হযরত মুহাম্মদ স. যে সময় এ জগতে তাশরীফ আনেন তখন ছিল আরবি কাব্য-সাহিত্যের সোনালি যুগ। কিন্তু রাসুলুল্লাহ স. এর কাছে অবতীর্ণ আল-কুরআনের অপ্রতিদ্বন্দ্বী ভাষা ও সাহিত্য আরবের সকল সাহিত্যকে স্লান করে দেয়। সবার ওপরে স্থান করে নেয় আল-কুরআন। প্রথম দিকে যেসব কবি ইসলাম গ্রহণ করেন তাঁরা কুরআনি সাহিত্যের ভাবগাম্ভীর্য ও রচনাশৈলীতে ছিলেন বিভোর। কবিতা রচনা ও চর্চা করা ছিল তাঁদের কাছে গৌণ বিষয়। আল্লাহর নবী মানুষের জাগতিক ও আধ্যাত্মিক উভয় জগতের জিজ্ঞাসার জবাব নিয়ে এসেছেন। ইসলাম যে মানুষের বাহ্যিক ও আত্মিক উভয় অঙ্গনের খোরাক দিতে সক্ষম তার উদাহরণ পেশ করলেন সবক্ষেত্রে। কাব্য-সাহিত্যেও এর উদাহরণ সত্যিই সমোজ্জ্বল। যে কা’ব বিন জুহাইর ইসলাম গ্রহণের পূর্বে তার ক্ষুরধার কবিতায় রাসূলের কুৎসা রটনা করতেন তিনিই আবার ক্ষমার আধার মহানবী স. এর সান্নিধ্যে এসে তাঁর প্রশংসায় পেশ করলেন অনবদ্য কবিতামালা। রাসূলের সভাকবি হযরত হাসসান বিন সাবিত র. মসজিদে নববীর মিম্বরে বসে কবিতা আবৃত্তি করতেন আর রাসূলে আকরম স. সাহাবায়ে কেরামকে নিয়ে শুনতেন। এতে করেই প্রতীয়মান হয় রাসুলে কারীম স. সদগুণে বিভূষিত কাব্য ও কাব্য চর্চাকে উৎসাহ দেন। আর আল্লাহর নবীর কাছ থেকে প্রেরণা লাভ করে সকল ভাষার মুসলমানই তাদের শিক্ষা, সংস্কৃতি ও সাহিত্যকে সমুন্নত করেছেন তাওহীদী চেতনার ভিত্তিতে।
সংগঠনের সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সভাপতিত্বে এ সাহিত্যায়োজনে মূল প্রবন্ধ পেশ করেন, সহ-সভাপতি, তরুণ লেখক হাফেজ মুহাম্মদ সাইফুল ইসলাম। প্রবন্ধের ওপর আলোচনা করেন, উপদেষ্টা, লেখক, গবেষক, প্রাবন্ধিক, সমাজ ও রাজনীতি বিশ্লেষক আখতারুল আলম, সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমান
প্রমুখ।













