টেকনাফে ৬ হাজার পিস ইয়াবাসহ ২ রোহিঙ্গাকে আটক

0
9

টেকনাফ প্রতিনিধি :

টেকনাফে অভিযান চালিয়ে ৩০লাখ টাকার মূল্যমানের ৬ হাজার ইয়াবা সহ দুই রোহিঙ্গা ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

শনিবার দুপুরে হ্নীলা ইউপি লেদা পশ্চিম পাড়া সড়ক থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন, হ্নীলা ইউপি লেদা ২৪নং রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা নুর হোসনের ছেলে হোসেন আহমেদ (২০) একই ক্যাম্পের মৃত দিল মোহাম্মদের ছেলে আব্দুল হামিদ(৪৫)।

 

 

র‌্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের সহকারী পরিচালক(মিডিয়া)সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন,দুপুরে লেদা পশ্চিম পাড়া সড়কে রাস্তার উপরে মাদক ব্যবসায়ীরা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে।এমন তথ্যের ভিত্তিতে সেখানে কক্সবাজারের একটি চৌকসদল অভিযান চালিয়ে দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।এসময় তাদের দেহ তল্লাশি করে ৬হাজার ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০লাখ টাকা।ইয়াবাসহ ধৃতদের সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আগেকক্সবাজার পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত
পরেউখিয়ায় ২টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও ১৫টি দুর্যোগ সহনীয় গৃহের উদ্বোধন