পেকুয়ায় খালাত ভাইয়ের হাতে শিশু আরফাত খুন

0
8

পেকুয়া প্রতিনিধিঃ

পেকুয়ায় আপন খালাত ভাইয়ের হাতে খালাত ভাই খুন ।  নিহত খালাত ভাই  মোহাম্মদ আরফাত (৮) বছরের শিশু। শিশুটি

অপহরণের তিনদিন পর আজ লাশটি উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯অক্টোবর) রাত ৮টায় মগনামার নাপিতের দিয়া এলাকার নির্জন লবণ মাঠ থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। শিশুটি বারবাকিয়া ইউনিয়নের কাদিমাকাটা এলাকার ওমান প্রবাসী রুহুল কাদেরের ছেলে ও স্থানীয় একটি নুরানী শাখার ১ম বর্ষের ছাত্র।

ঘাতকরা হলেন, উপজেলার মগনামা ইউনিয়নের মগঘোনা এলাকার আবু তাহেরের ছেলে মোঃ রায়হান ও মিয়াজি পাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে মানিকের নেতৃত্বে একদল অপহরণকারী গত বৃহস্পতিবার শিশুটিকে কাটিমাকাটা থেকে মগনামা নিয়ে গিয়ে ১০লাখ টাকা মুক্তিপণ দাবী করেন।

 

 

 

সর্বশেষ অপহরণকারীদের নিয়ে পুলিশ কক্সবাজারের একটি স্থানে অভিযান চালাতে গিয়ে শিশুটিকে মেরে ফেলা হয়েছে বলে জানান এবং লাশটি মগনামার লবণ মাঠে আছে বলেও জানান। তারপরই শনিবার রাতে পুলিশ তাদের নিয়ে লাশটি উদ্ধার করে।

শিশুটির মা রুজিনা আক্তার বলেন, আমার সন্তান ১৭ তারিখ ১২টার দিকে মাদ্রাসা থেকে বাড়িতে আসে। ১টার দিকে তাকে ভাত খাওয়ানোর জন্য খুঁজতে থাকি। বিভিন্ন জায়গা ও আত্বীয় স্বজনের বাড়িতে তার খোঁজ না পাওয়ায় স্থানীয় ইউপি সদস্য এনামুল হককে বিষয়টি অবগত করি। তিনি থানা প্র্রশাসনকে বিষয়টি অবগত করেন।

 

 

 

এরই মাঝে শুক্রবার সকালে আমার ছেলেকে অপহরণ করা হয়েছে বলে একটি মোঠোফোন থেকে কল করে ১০লাখ টাকা মুক্তিপণ দাবী করেন। পরে এর সূত্র ধরে পুলিশ গোয়াঁখালী মাতবর পাড়া থেকে ৬ অপহরণকারীকে আটক করে। আজ (শনিবার) আমার ছেলের লাশ উদ্ধার করে পুলিশ। আমার ছেলেকে অার ফিরে পাব না কিন্তু অপরহরণকারীদের দ্রুত শাস্তি চাই।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আজম বলেন, আরফাত হত্যায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে মামলার প্রক্রিয়া চলছে।

আগেউখিয়ায় ২টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও ১৫টি দুর্যোগ সহনীয় গৃহের উদ্বোধন
পরেরামু উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত