সাংসদ নজরুল ইসলাম বাবুর ব্যাংক হিসাব তলব

0
6

কক্সবাজার খবর ডেস্কঃ

নারায়ণগঞ্জ-২ আসনের (আড়াইহাজার) সংসদ সদস্য ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু এবং তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। সঙ্গে তার চার প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও তলব করা হয়েছে।

মঙ্গলবার এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) থেকে সংশ্লিষ্ট ব্যাংকে এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

 

 

নজরুল ইসলাম বাবুর সব ব্যাংক হিসাব, আমানত, ক্রেডিট কার্ডসহ সব ধরনের হালনাগাদ আগামী সাত কার্যদিবসের মধ্যে জমা দেওয়ার অনুরোধ করা হয়।

আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ১১৩(এফ) ধারার ক্ষমতা বলে ২০১২ সালের ১ জুলাই থেকে তার ব্যাংক হিসাবের বিবরণী জমা দিতে বলা হয়েছে। সুত্রঃচ্যানেল আইঅনলাইন

আগেকক্সবাজার শহরে টমটম যাত্রী ছুরিকাহত : ৩ ছিনতাইকারীকে পুলিশে দিল জনতা
পরেচুরির ঘটনা প্রকাশে শিশুকে জীবন্ত কবর দেয়ার চেষ্টা