
ফয়সাল আজিমঃ
কক্সবাজারের কক্সবাজার শহরে বিজিবি ক্যাম্পের অদুরে নারিকেল বাগান সংলগ্ন এলাকায় টমটম আরোহীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ঘটনা ঘটেছে। এ সময় টমটম যাত্রীসহ ৪ জন আহত হয়েছে।
পথচারী ও যাত্রীরা ধাওয়া করে ৩ ছিনতাইকারীকে আটকের পর কক্সবাজার সদর মডেল থানার পুলিশে সোপর্দ করেছে। মঙ্গলবার ২২ অক্টোবর বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, মঙ্গলবার বেলা আড়াইটার দিকে রামু দক্ষিণ মিঠাছড়ি এলাকা হামিদুল হক কক্সবাজার ঘাটা এলাকা থেকে টমটম যুগে কক্সবাজার বাস টার্মিনাল অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে বিজিবি ক্যাম্পের অদুরে নারিকেল বাগান সংলগ্ন এলাকায় ৬ জনের ছিনতাইকারী দল টমটম গতিরোধ করে।
এসময় যাত্রী হামিদুল হককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে নগদ ২৪ হাজার টাকা, ২টি মোবাইল সেট ছিনিয়ে নেয়। এসময় বিপরীত থেকে আসা সিএনজি অটোরিক্সা যাত্রী ও পথচারীদের এগিয়ে যায়। ছিনতাইকারী চক্র তাদের ওপরও চড়াও হলে পথচারীসহ উপস্থিত জনতা ছিনতাইকারীদের ধাওয়া করে তিনজনকে আটক করে। আটকের পর ৩ ছিনতাইকারীকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
আহতরা হলেন, রামু দক্ষিন মিঠাছড়ি এলাকার মো. ইলিয়াছের ছেলে হামিদুল হক এবং মো. ফিরোজ, ইসমসঈল ও জুবায়ের । তারা সকলেই, রামু দক্ষিণ মিঠাছড়ি কাইম্মারঘোনার বাসিন্দা। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি (অপারেশন) মো. ইয়াছিন জানান, আটক ছিনতাইকারীরা হচ্ছে, কক্সবাজার শহরে দক্ষিণ রুমালিয়াছড়া সমিতি বাজার এলাকার মৃত সালেহ আমাদের ছেলে সাদ্দাম হোসেন (২০), আলি জাহান এলাকা আব্দুল হানিফের ছেলে আব্দুল আজিজ (২১) ও কুতুবদিয়া আলী ফকির ডেইল এলাকার মৃত আবু মুসার ছেলে মোঃ সায়েম ( ২০)।
কক্সবাজার সদর মডেল থানার ওসি এসএএম শাহজাহান কবির বলেন, ধৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাপর ছিনতাইকারীদের গ্রেফতারে চেষ্টা চলছে।













