টেকনাফে মোটর সাইকেলের সীটের ভেতর মিলল ৪০লক্ষ টাকার ইয়াবাঃআটক ১

0
9

হুমায়ূন রশিদ / গিয়াস উদ্দিন ভূলু :

টেকনাফে র‌্যাব সদস্যরা প্রধান সড়কে অভিযান চালিয়ে ৪০লক্ষ টাকা মূল্যমানের ইয়াবা ও মোটর বাইকসহ সাহাব উদ্দিন নামে এক মাদক কারবারীকে আটক করেছে।

 

 

র‌্যাব সুত্র জানায়, ২২অক্টোবর বিকাল সাড়ে ৪টারদিকে র‌্যাব-১৫,(সিপিসি-২)হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল মাদকের চালান বহনের গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নয়াবাজার ব্রীজের উপর চেকপোস্ট বসিয়ে মোটর সাইকেল আরোহী পশ্চিম সাতঘরিয়া পাড়ার হাজী আব্দুল মালেকের পুত্র সাহাব উদ্দিন (২৪) কে থামিয়ে মোটর সাইকেল তল্লাশী করে সীটের ভেতরে অভিনব কায়দায় লুকানো ৮হাজার পিস ইয়াবা,মোটর সাইকেল ও মুঠোফোনসহ আটক করে। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
উল্লেখ্য, চলমান মাদক বিরোধী অভিযানের মধ্যেও উক্ত গ্রাম এবং পাশর্^বতী গ্রামে ওপেন সিক্রেটে মাদক চোরাচালান, বিক্রি ও বহন করে আসছে।

আগেডিসির সঙ্গে আপত্তিকর ভিডিও: সাধনা বরখাস্ত
পরেটেকনাফে বন্দুকযুদ্ধে ছলিম ডাকাত নিহতঃঅস্ত্র ও ইয়াবা উদ্ধার