টেকনাফ বিজিবির অভিযানে প্রায় ১৩কোটি টাকা মুল্যের ইয়াবা উদ্ধার

0
7

মোহাম্মদ শফি, টেকনাফ:
ফের টেকনাফ বিজিবির অভিযানে চার লক্ষ চল্লিশ হাজার ইয়াবা উদ্ধার হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ২৩ অক্টোবর ২০১৯ইং টেকনাফের হ্নীলার দমদমিয়ার ডিউটির নিয়মিত টইল দল মধ্যরাতে মায়ানমার হতে বাংলাদেশে ইয়াবার একটি বড় চালান প্রবেশ হবে। উক্ত সংবাদের বিত্তিতে টেকনাফ বিজিবির উপ-অদিনায়াক -ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শরিফের উদ্দিন জোমাদারের নেতৃত্বে টেকনাফ বিজিবির একটি দল অভিযান পরিচালনা করে।

 

 

 

টইল লক্ষ্য করে যে নদীতে সাতার করে পার হয়ে ৪-৫জনের ইয়াবা পাচারকারী প্রায় রাত ৩টার সময় হাজিরখাল হতে ২০০ মিটার উত্তরে কেওড়া বাগানের দিকে চলে যেতে দেখে। ঐ সময় চোরাকারবারীদের ধাওয়া করলে অন্ধকারে সুযোগ বুঝে কেওরা বাগানের পাশের জঙ্গলে লুকিয়ে পালিয় যেতে সক্ষম হয়। পরবর্তী হাওড়া বাগান এলাকায় টইলে তল্লাশিকরে দেখতে পাই (৪ লাখ ৪০হাজার) যার বাজার মুল্য (বার কোটি নব্বয় লক্ষ টাকা )ইয়াবা পড়ে রয়েছে। এ ইয়াবা গুলো বিজিবি উদ্ধার করে টেকনাফ ব্যটলিয়াম বিজিবির সদর দপ্তরে জমা করে।

 

 

 

যা পরবর্তী  প্রশাসন  মাদক দ্রব্য স্থানীয় জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিরও ইলেকট্রনিক-প্রিন্ট মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধংস করা হবে বলে জানিয়েছেন বিজিবি। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া রয়েছে বলে নিশ্চিত করেছেন   বিজিবি ২ ব্যটলিয়াম ভারপ্রাপ্ত -অধিনায়ক মেজর শরীফ উদ্দিন জোমাদার।

আগেঈদগাঁওতে পেঁয়াজ কেজি ১শত টাকায় বিক্রি : ক্রেতারা হতাশ
পরেগোমাতলী জরার্জিণ স্ট্রীল ব্রীজ পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান জুয়েল