মাটিরাঙ্গায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ ; ধর্ষক আটক

0
7

কক্সবাজার খবর ডেস্কঃ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনের অভিযোগে মো. আবু তাহের সর্দার প্রকাশ আবুল মিয়া (৬৫) নামের এক লম্পটকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। ধর্ষিতা কিশোরী মাটিরাঙ্গার বড়নাল ইউনিয়েন হেডম্যানপাড়ার দিনমজুর মো. ইউনুছ মিয়ার মেয়ে। এবং সে বুদ্ধি প্রতিবন্ধী ।

আটক ধর্ষক মো. আবু তাহের সর্দার প্রকাশ আবুল মিয়া খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলাধীন বড়নাল ইউনিয়নের হাজীপাড়ার মৃত: আবদুর রশিদের ছেলে।

 

 

 

ধর্ষিত বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শামছুদ্দিন ভুইয়া।

জানা গেছে, বুদ্ধি প্রতিবন্ধী ওই কিশোরী মঙ্গলবার দুপুরের দিকে বাড়ির পাশে হেডম্যানপাড়া ছড়ায় গোসল করতে লম্পট মো. আবু তাহের সর্দার প্রকাশ আবুল মিয়া (৬৫) তাকে পাখি দেখানোর প্রলোভন দেখিয়ে স্থানীয় চন্দ্র বিকাশ ত্রিপুরা মাষ্টারের বাড়ির পাশে টিউবওয়েলের গোড়ায় নিয়ে গিয়ে চেপে ধরে ধর্ষণ করে। এ সময় ওই প্রতিবন্ধি কিশোরীর চিৎকারে স্থানীয় চন্দ্র বিকাশ ত্রিপুরা মাষ্টারের স্ত্রী ঘটনাস্থলে আসলে ধর্ষক মো. আবু তাহের সর্দার প্রকাশ আবুল মিয়া পালিয়ে যায়।

 

 

 

ঘটনার সতত্য নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুদ্দিন ভুইয়া জানান, ধর্ষিতা কিশোরীর পিতার অভিযোগের ভিত্তিতে ধর্ষক মো. আবু তাহের সর্দার প্রকাশ আবুল মিয়া-কে বৃহস্পতিবার সালের দিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. আবু তাহের সর্দার প্রকাশ আবুল মিয়া প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনের কথা স্বীকার করেছেন বলেও জানান তিনি।

আগেচকরিয়া মাতামুহুরী নদীতে অবৈধ বালি উত্তোলনঃ ৫০ হাজার অর্থদন্ড ও সরঞ্জাম জব্দ
পরেকক্সবাজার সরকারী কলেজের শিক্ষার্থীর ফেইসবুকে আত্মহত্যার ঘোষণা!