সোনাদিয়ায় দু’গ্রুপের সংঘর্ষে আহত ৩ : অস্ত্র সহ আটক ২

0
7

মহেশখালী প্রতিনিধি : 

মহেশখালী উপজেলার উপদ্বীপ সোনাদিয়ায় দুই গ্রুপের সংর্ঘষে নারী সহ আহত ৩ হয়েছে। এ ঘটনায় অস্ত্র সহ ২ জন আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন, সোনাদিয়া পশ্চিম পাড়ার সিরাজ মিয়ার পুত্র রফিক এবং দক্ষিন পাড়ার আলম গং এর মধ্যে র্দীঘদিনের বিরোধ চলে আসছিলো। এই বিরোধের জের ধরে সোমবার সকাল সাড়ে ৯টায় রফিক গং উপর হামলা চালায় আলম গংরা। পরে স্থানীয়রা তাদের আটক করে রাখে এবং পুলিশের কাছে সোর্পদ করে।

আটকরা হল, কুতুবজোমের চরপাড়া গ্রামের ইসহাক মিয়া পুত্র গুরা মিয়া (৩০), সোনাদিয়া পশ্চিম পাড়ার মৃত আনোয়ার পাশার পুত্র আব্দুর শুক্কুর (৪০)।

 

 

পশ্চিম পাড়ার যুবক একরাম জানান, আহত রফিকের ভাই শফিক থেকে কিছু টাকা পাওনা ছিল মানবপাচারকারী সোনাদিয়ার আলম গংদের। উক্ত টাকা নিয়ে বেশ কিছুদিন ধরে উভয়ের মধ্য বাকবিতন্ডা চলে আসছিল। সর্বশেষ ২৮ অক্টোবর সকাল সাড়ে ৯টায় সোনাদিয়া পশ্চিম পাড়ায় ভাড়াটে অস্ত্রধারী নিয়ে রফিকের উপর হামলা করে গুরুতর আহত করে। এ হামলায় রফিক সহ তার মা বুড়ি খাতুন (৫০) ভাই শফিক ও আহত হয়। স্থানীয়রা আহত রফিককে প্রথমে কক্সবাজার পরে চমেক হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরন করেছে তার অবস্থা আশংকা জনক বলে জানা গেছে।

 

 

 

ঘটনার সত্যতা স্বীকার করে মহেশখালীর ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, ঘটনার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, আটকদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে।

আগেবাকঁখালীতে মাছ ধরতে গিয়ে আবারও নিখোজঁ ১
পরেনাইক্ষ্যংছড়ি ও রামুর সবুজ ধান ক্ষেতে আগুন!