
নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও
ইসলামাবাদের জলদাস পাড়ায় রাতের আধাঁরে জৈনক ব্যক্তিদের নেতৃত্বে রাতের অন্ধকারে পাহাড় কেটে সাবাড় করা হচ্ছে। এতে পরিবেশ ও ঘরবাড়ী মারাত্বক হুমকির সম্মুখীন হচ্ছে। সাধারন মানুষরা ও অসহায় বোধ করছে। রাত্রী কালীন সময়ে পাহাড় কর্তনের বিষয়ে দেখার কেউ না থাকায় হতাশ হয়ে পড়েছেন সচেতন লোকজন। পাহাড় কাটার সময় উপরি অংশ ভেঙ্গে হতাহতের মত ঘটনাও ঘটার সম্ভাবনা রয়েছে। চলাচলের রাস্তাঘাট নষ্ট হয়ে যাচ্ছে।
এতে সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন এলাকাবাসী।
জানা গেছে, সদরের ইসলামাবাদসহ বিভিন্ন স্থানে প্রতি বছর শুকনো মৌসুম এলে চলে পাহাড় কাটা। আর বর্ষা মৌসুমে ঘটে পাহাড় ধ্বসের ঘটনা। একটি প্রভাবশালী চক্র প্রতিদিন ঐ এলাকা থেকে ডেম্পার, ট্রলি বা ঠেলা গাড়ি দিয়ে পরিবহন করছে পাহাড়কাটার মাটি। এভাবে পাহাড় কর্তনের কারণে দিন দিন ছোট হয়ে আসছে পাহাড় ও বনাঞ্চলের আয়তন। একে অপরের সাথে পাল্লা দিয়ে বন বিভাগের জমিতে বসবাসসহ নানা অজুহাতে চালাচ্ছে এ পাহাড় নিধনযজ্ঞ।
তবে ইউপি চেয়ারম্যান নুর ছিদ্দিক জানান, জল দাশ পাড়ায় রাতের বেলায় পাহাড় কর্তন করার সত্যতা নিশ্চিত করেন।













