
এম আবুহেনা সাগর,ঈদগাঁও
সদরের ঈদগাঁওতে ধাত্রী বিষয়ে অভিজ্ঞ ডাক্তার, ভিলেজ ডক্টরস ফোরামের সহ সভাপতি রেহানা নোমান কাজলের চিকিৎসার ৩০ বৎসরের পূর্তি উপলক্ষে গর্ভবর্তী মা শিশুর পরিচর্চা, কিশোরী দের স্বাস্থ্য সচেতনতামুলক সেমিনার এবং ফ্রি চিকিৎসা সেবা অনুষ্টিত হয়েছে।
৩১শে অক্টোবর সকাল দশটায় ঈদগাঁওর মধ্যম মাইজ পাড়াস্থ এক বাড়ীতে এ সেমিনারসহ ফ্রি চিকিৎসা সেবায় শতাধিক মহিলাগন অংশ নেন।
সেমিনারে এলাকার মহিলাদের উদ্যের্শে শুভেচ্ছা বক্তব্য রাখেন,ঈদগাঁও রিপোর্টাস সোসাইটির সাবেক সভাপতি এবং সদর কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য এম আবুহেনা সাগর।
ডাক্তার রেহানা নোমান কাজল গর্ভবর্তী মায়ের ভূর্মিকা,শিশুর পরিচর্চাসহ মহিলাদের রোগের বিষয়ে খোলামেলা আলোচনা করেন। তিনি উপ স্থিত নারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পরে মহিলাদের নানা রোগের চিকিৎসাসহ চেকআপ করেন। এলাকার রোগীরা চিকিৎসক কাজলীকে কাছে পেয়ে মহাখুশিতে উৎফুল্ল হয়ে পড়েন।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক ব্রাক কর্মকতা মীর মোহাম্মদ নোমান হোসেন,ডাক্তার সহকারী শিমুল আক্তার।
উল্লেখ্য, চিকিৎসার ত্রিশ বছর পূর্তিতে বৃহত্তর ঈদগাঁওর নানা পাড়া মহল্লায় ফ্রি সেবাসহ নারী দের নিয়ে সেমিনার করার উদ্যাগ গ্রহন করেন ডাক্তার রেহানা নোমান কাজল













