
চকরিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও গ্রেফতারী পরোয়ানাসহ পাঁচ আসামীকে গ্রেফতার করেছে। গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এসব আসামীদের গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন- চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পাগলির বিল এলাকার ৮ নং ওয়ার্ড়ের মৃত ছিদ্দিক আহমদের ছেলে শহিদুল্লাহ (৩৫)। এসময় তার কাছ থেকে ২’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে লোহাগড়া ও চকরিয়া থানায় ৩টি মাদক মামলা রয়েছে। জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামী ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ সিকদার পাড়ার মৃত কালা মিয়ার ছেলে জালাল উদ্দীন (৩০), ডুলাহাজারা ইউনিয়ানের পূর্ব ডুমখালীর মনজুর আলমের ছেলে মো.শাহ আলম (৩৫), ডেমুশিয়া ইউনিয়নের মৃত করিম দাদের ছেলে নুরুল আজিম (৪৫), খুটাখালী ইউনিয়ানের ৮ নং ওয়ার্ড়ের মৃত.নজির আহমদের ছেলে সালামত উল্লাহ (৪০)তার বিরুদ্ধে বন মামলা রয়েছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাবিবুর রহমান বলেন, থানার এসআই আবদুল বাতেন ও এএসআই মো.খায়রুল আলমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে গাজাঁসহ শহিদুল্লাহকে গ্রেফতার করা হয়। গাজাঁ উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে আরো একটি মাদকের মামলা দায়ের করা হয়েছে। অন্য আসামীদের বিরুদ্ধে আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা জারি ছিল।
বৃহস্পতিবার দুপুরে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজ্রিস্ট্রেট আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।













