
এম আবুহেনা সাগরঃ
সদরের ইসলামাবাদ ইউনিয়নে কৃষি সম্প্রসারন অধিদপ্তর এবং বিশ্ব জাতিসংঘ খাদ্য কর্মসুচী কতৃক স্থানীয় কৃষকদের মাঝে সবজি বীজ বিতরন এবং কৃষির সমসাময়িক বিষয়ের উপর এক অনুষ্টান সম্পন্ন হয়।
গতকাল সকাল ৯টায় ইসলামাবাদ ইউপির প্যানেল চেয়ারম্যান নুরুচ্ছফার সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকতা জিকো দাশের পরি চালনায় পরিষদ প্রাঙ্গনে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্বা কমান্ডার ডা: শাসশুল হুদা। প্রধান বক্তার বক্তব্য রাখেন,উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাশ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন,উদ্বিদ সংরক্ষন কর্মকতা এনামুল হক কাদেরী,বিশ্ব জাতিসংঘ ও খাদ্য কর্মসুচীর প্রতিনিধি সানজিদা ইসলাম ও পলাশ কান্তি পালিত,ইউপি সদস্য সাইফুল ইসলাম, ফরিদা ইয়াছমিন,দিদারুল ইসলাম, উপ সহকারী কৃষি কর্মকতা গোলাম মোস্তফা,শিখা শ্রেতী,বিশ্ব জাতিসংঘ,খাদ্য কর্মসুচীর প্রতিনিধি সাকিব,গোবিন্দ,ক্যাবিলন কোম্পানীর মার্কেটিং অফিসার রায়হান কবির। ২৩টি গ্রুপের মধ্যে ৪ শত ৬০ জনকে সবজি বীজ বিতরন করা হয়।
সরকার কৃষি বান্ধব হওয়ায়,দেশ-জাতি আরো এগিয়ে যাচ্ছে। কৃষি সম্প্রসারন অধিদপ্তরের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করে উপস্থিত জনসহ কৃষকরা।
উল্লেখ্য যে, ইসলামবাদ ইউনিয়নের প্রত্যান্ত গ্রামগন্জে কৃষি বিষয়ে সুন্দর ও সুষ্ট পরিবেশ দেখভাল করেন উপসহকারী কৃষি কর্মকতা জিকো দাশ।













