যুবসমাজকে টেকসই প্রশিক্ষণে দক্ষতা বাড়াতে হবে

0
4

এম.জিয়াবুল হক,চকরিয়া
চকরিয়া উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর চকরিয়ার আয়োজনে গতকাল শুক্রবার পহেলা নভেম্বর সকালে উপজেলা পরিষদ মোহনা মিলনায়তনে নানা কর্মসুচির মাধ্যমে জাতীয় যুব দিবস-২০১৯ পালিত হয়েছে। অনুষ্ঠানে মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, যুব সমাবেশ, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ। এবারে দিবসের প্রতিপাদ্য ‘দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’। অনুষ্ঠানের শুরুতে চকরিয়া উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি প্রধান সড়ক প্রদিক্ষন শেষে পুনরায় উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে সভায় মিলিত হন।
এরপর চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও যুব ঋণের চেক এবং প্রশিক্ষন কর্মশালার সনদ বিতরণ।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্ট, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, চকরিয়া থানার এসআই প্রিয়লাল ঘোষ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তর চকরিয়া বিভাগের ক্রেডিড সুপারভাইজার মমতাজুল হক। উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর চকরিয়া বিভাগের ক্রেডিড সুপারভাইজার হুমায়ুন কবির, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, যুব সংগঠন ও সমিতির নেতৃবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি চকরিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ ফজলুর করিম সাঈদী বলেছেন, দেশের জনসংখ্যার এক-তৃতীয়াংশ যুব সমাজের কল্যাণে বাস্তবমুখী কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অঙ্গীকার রয়েছে।
তাই যুব সমাজের সার্বিক কল্যাণ নিশ্চিতকল্পে বেকার যুবদের উদ্বুদ্ধকরণ, প্রশিক্ষণ প্রদান ও প্রশিক্ষণোত্তর আত্মকর্মসংস্থান প্রকল্প গ্রহণের মাধ্যমে স্বাবলম্বী করে তোলা, যুব ঋণ প্রদান, দারিদ্র্য বিমোচন ইত্যাদি কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, যুবসমাজকে দক্ষ মানব সম্পদ হিসেবে তৈরী করার লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম তৃণমূল পর্যায় পর্যন্ত বিস্তৃত করতে দেশে এবং বিদেশে যুবদের অধিকহারে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে বর্তমান যুববান্ধব সরকার বদ্ধপরিকর। এরই আলোকে অল্প পুঁিজতে ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প কারখানা সমৃদ্ধ আগামীর চকরিয়া গড়তে যুবসমাজকে টেকসই প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বাড়াতে হবে। প্রশিক্ষন থেকে অর্জিত জ্ঞান জনগনের কল্যাণ ও দেশের অগ্রগতি সাধণে কাজে লাগাতে হবে।
পরে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী ও অনুষ্ঠানের সভাপতি ইউএনও শিবলী নোমানসহ অতিথিবৃন্দ যুব ঋণের চেক এবং যুব সংগঠনের মাঝে ৩ লাখ ৭৫ হাজার টাকার ঋণের চেক বিতরণ করেন

আগেকক্সবাজারে ইয়োগা, মেডিটেশন ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
পরেভারতীয় ভিসা আবেদনকারীদের জন্য নতুন নিয়ম