চকরিয়ায় ছোট ভাইয়ের সাথে অভিমানে বড় বোনের আত্মহত্যা

0
4

 

চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় ছোট ভাইয়ের সাথে অভিমান করে বড় বোন জেরিন আক্তার (১৬) বিষপানে আত্মহত্যা করেছেন। সোমবার রাতে উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবনিয়া দক্ষিণঝুম গ্রামে এ ঘটনা ঘটে। জেরিন একই এলাকার গিয়াস উদ্দিনের কন্যা ও বারবাকিয়া হোসনে আরা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল আজম বলেন, তুচ্ছ বিষয় নিয়ে ছোট ভাই ইনসানের সাথে ঝগড়া হয় জেরিনের। এর জের ধরে সে বাড়ির পার্শ্ববর্তী নানার বাড়িতে চলে যায়। সেখানে অভিমানে বিষ পান করে জেরিন। বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পেরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আগেকক্সবাজারে ভূঁইফোড় সাংবাদিকদের দৌরাত্ব্য
পরেকক্সবাজারের ভিআইপি মোবাইল চোরের ভিডিও ভাইরাল