
এম আবুহেনা সাগর,ঈদগাঁও
সদরের ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়াঘোনা ( ৯ নং ওয়ার্ড়) আ,লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন ও কাউন্সিল অনুষ্টিত হয়েছে।
১৪ নভেম্বর বিকেলে স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সম্মেলন উদ্বোধন করেন, ঈদগাঁও ইউনিয়ন আ,লীগের সভাপতি সোহেল জাহান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর আ,লীগের সভাপতি আবু তালেব,বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সদর আ,লীগ সাধারন সম্পাদক মাহমুদুল করিম মাদু,সহ-সভাপতি হুমায়ুন তাহের চৌধুরী হিমু,সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান,সদর আ,লীগের নিবার্হী সদস্য রুমেল।
উপস্থিত ছিলেন,ইসলামপুর ইউনিয়ন আ,লীগ সাধারন সম্পাদক শাহজাহান চৌধুরী,সদর যুব লীগের সহ সভাপতি মিজানুল হক,ঈদগাঁও ২নং ওয়ার্ড় আ,লীগ সাবেক সাধারন সম্পাদক এম আবুহেনা সাগর, ৩নং ওয়ার্ড় আ,লীগের সাধারন সম্পাদক ছানা উল্লাহ,৭নং ওয়ার্ড় সভাপতি নুরুল কবির,সাধারন সম্পাদক নুরুল হাকিম নুকী,ঈদগাঁও যুবলীগ সভাপতি এনাম রনি, সাধারন সম্পাদক রাশেল উদ্দিন, ইউনিয়ন ছাত্র লীগ সভাপতি রাহুল পাল,ছাত্রলীগ নেতা রুবেল মিয়া এবং প্রবীন আ,লীগসহ কাউন্সিলরবৃন্দরা। সম্মেলনের শুরুতেই জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় জাতীয় সংগীতের মধ্য দিয়ে। পরে কাউন্সিলরদের প্রত্যাক্ষ ভোটে নুরুল হুদা সভাপতি এবং হেলাল উদ্দিন সাধারন সম্পাদক নিবার্চিত হয়।













