শাণিত কলম দিয়ে মানবকল্যাণে অবদান রাখতে হবেঃলেখক ফোরাম নেতৃবৃন্দ

0
5

 

প্রেস বিজ্ঞপ্তি
ইনসাফপূর্ণ সমাজবিনির্মাণে শাণিত কলম ও পরিশুদ্ধ কলবের সমন্বয়ের বিকল্প নেই। তাই ইসলামের শাশ্বত আদর্শের সৌরভ ছড়িয়ে মানবতার কল্যাণ সাধনে আদর্শিক চেতনা ও নৈতিক কর্তব্যবোধ থেকে লিখনী শক্তি ও সৃজনী প্রতিভাকে কাজে লাগাতে হবে।
আদর্শিক ভাবধারার লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের কক্সবাজার সফররত নেতৃবৃন্দ এক মতবিনিময় সভায় একথা বলেন।

 

১৪ নভেম্বর ( বৃহস্পতিবার) বাদে মাগরিব কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদ এবং রামু লেখক ফোরামের যৌথ আয়োজনে কক্সবাজার প্রেস ক্লাবে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রতিনিধিত্বশীল লেখক, সাংবাদিক ও সাহিত্যিকেরা অংশগ্রহণ করেন।
কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের সভাপতি মাওলানা নুরুল হক চকোরীর সভাপতিত্বে, রামু লেখক ফোরামের সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সঞ্চালনায় এ আয়োজনে অতিথিদের মধ্যে আলোচনা করেন, বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সাবেক সভাপতি মুফতি এনায়েতুল্লাহ, বর্তমান সভাপতি জহির উদ্দিন বাবর, সাধারণ সম্পাদক মুনীরুল ইসলাম, সহসাধারণ সম্পাদক আতাউর রহমান খসরু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা কাজী এরশাদুল্লাহ। এ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা শামসুল হক শারেক, জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এড. হোসাইন আহমদ আনছারী, বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আনছারী, প্রশিক্ষণ সম্পাদক শামসুদ্দীন সাদী, জাতীয় ও আন্তর্জাতিক সম্পাদক সাদ আবদুল্লাহ মামুন, আইন ও সমাজকল্যাণ সম্পাদক নকীব মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওমর ফারুক মজুমদার, নির্বাহী সদস্য মিযানুর রহমান জামীল ও হাসান আল মাহমুদ।

 

লেখক, সাহিত্যিকদের এ আয়োজনে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন, সিবিএন’র বার্তা সম্পাদক ইমাম খাইর, রামু লেখক ফোরামের সহ-সভাপতি হাফেজ সাইফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের অর্থ সম্পাদক মাওলানা হাফেজ মুবিনুল হক, সদস্য মাওলানা এজাজুল করিম শফি, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজার জেলা সভাপতি মাওলানা হাফেজ দেলোয়ার হোসাইন, তরুণ আলিম, লেখক মাওলানা এড. রিদওয়ানুল কাবির, মাওলানা হাফেজ শওকত আলী, মাওলানা আমিনুল হক, রামু লেখক ফোরামের সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমান, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ মঈন উদ্দিন মামুন, অর্থ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, নবীন লেখক অলিউল্লাহ আরজু প্রমুখ।

আগেটেকনাফে কথিত বন্দুকযুদ্ধে ‘রোহিঙ্গা মাদক পাচারকারী’ নিহত
পরেআ.লীগের উপজেলা কমিটিতে সভাপতি-সম্পাদক হতে পারবেন না এমপিরা