ঈদগাঁওতে আ,লীগের উদ্যোগে দুইশতাধিক হত দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরন 

0
4
এম আবুহেনা সাগর,ঈদগাঁও
বাংলাদেশ আওয়ামী লীগ,ঈদগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ড় ( কালিরছড়া) শাখার নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন সোনা মিয়া ও সাধারন সম্পাদক বেলাল উদ্দিনের উদ্যোগে এলাকার ২  শতাধিক অসহায়ও হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
১৯ নভেম্বর বিকেলে কালিরছড়া বাজারে শীত বস্ত্র (কম্বল) বিতরনকালে উপস্থিত ছিলেন, সদর আ,লীগের সহ সভাপতি হুমায়ুন তাহের চৌধুরী হিমু,সদর যুবলীগ সাংগঠনিক সম্পাদক জামিল উদ্দিন,ঈদগাঁও ইউনিয়ন যুবলীগ সহ সভাপতি ও ইউপি সদস্য মাহমুদুল হাসান মিনার,ইউনিয়ন কমিউনিটি পুলিশের সাধারন সম্পাদক কাইয়ুম উদ্দিন ও এলাকার মুরব্বী আলমগীর নুরীসহ আরো অনেকে। তাদের এই মহতি উদ্যোগকে অনেকে স্বাগত জানান ।
শীত কম্বল পেয়ে মহাখুশিতে উৎফুল্ল হয়ে পড়েন এলাকার অসহায় লোকজন
আগেসমুদ্র পাড়ে প্রথমবার আন্তর্জাতিক নৃত্য উৎসব
পরেউখিয়ায় পানের ন্যায্য মুল্য পাওয়ায় বিক্রেতারা খুশি