তিন সাবেক অধিনায়ককে নিয়ে কলকাতা যাচ্ছেন পাপন

0
4

ভারত সফরের দুটি টি-টোয়েন্টি ম্যাচ মাঠে বসে দেখেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ( বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এবার বাংলাদেশ-ভারত মধ্যকার দিবা-রাত্রির টেস্ট ম্যাচটি দেখতে কলকাতা যাচ্ছেন তিনি।

জানা গেছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলির আমন্ত্রণে সাড়া দিয়ে আজ বুধবার রাত পৌনে আটটায় কলকাতার উদ্দেশ্যে রওনা দিবেন বোর্ড সভাপতি পাপন।

পাপনের সঙ্গে কলকাতায় যাচ্ছেন কয়েকজন সাবেক ক্রিকেটার ও বোর্ড কর্মকর্তা। তাদের মধ্যে খালেদ মাহমুদ সুজন বাদে আজ বোর্ড সভাপতির সঙ্গে যাচ্ছেন বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় এবং আরও দুজন সাবেক অধিনায়ক আকরাম খান এবং মিনহাজুল আবেদীন নান্নু।

সুজন যাবেন ম্যাচের আগের দিন ( বৃহস্পতিবার)। গতকাল আলাদা ফ্লাইটে কলকাতার উদ্দেশে রওনা দিবেন তিনি

আগেটানা তিন ম্যাচে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়লেন হৃদয়
পরেদুর্গম পাহাড়ে অস্ত্রের কারখানা, আটক ডাকাত সর্দার