
চট্টগ্রামের রাউজানে দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা আবিষ্কার করেছে জেলা পুলিশের একটি বিশেষ দল। অভিযানে ওই কারখানা থেকে অন্তত ২০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ সময় সেখান থেকে ডাকাত সর্দার জাহাঙ্গীরকে আটক করা হয়। পূর্ব রাউজনের ঘেড়া সামশু টিলা এলাকায়মঙ্গলবার (২০ নভেম্বর) দিবাগত রাতে এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের গণমাধ্যম কর্মকর্তা মিজানুর রহমান।
রাতে এক বিশেষ অভিযানে পূর্ব রাউজনের ঘেড়া সামশু টিলা এলাকায় একটি তৈরির অস্ত্র কারখানা আবিষ্কার করা হয় জানিয়ে জেলা পুলিশের গণমাধ্যম কর্মকর্তা মিজানুর রহমানবলেন, সেখান থেকে ডাকাত সর্দার জাহাঙ্গীরকে আটক করা হয়েছে।











