কক্সবাজার সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতার- ০৮

0
17

কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ০৮ জনকে আটক করেছে। গত ২০/১১/২০১৯ ইং তারিখ সকাল হতে ২১/১১/২০১৯ ইং তারিখ সকাল পর্যন্ত অফিসার ইনচার্জ জনাব সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোহাম্মদ খায়রুজ্জামান, পুলিশ পরিদর্শক (ইন্টিলিজেন্স) মোহাম্মদ আরিফ ইকবাল, পুলিশ পরিদর্শক (অপারেশন্স) জনাব মোহাম্মদ ইয়াছিন, এসআই স্বপন কুমার ভৌমিক, এসআই তৈমুর ইসলাম, এসআই শেখ মোঃ সাইফুল আলম, এএসআই আশিক হায়দার বাকি সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খান সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৮ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

 

 

নিয়মিত মামলা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-৩০(১১)১৯ ইং ধারাঃ- ৩৯৯/৪০২ দঃ বিঃ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
১। মোঃ আলী আজগর, পিতা- আঃ ছালাম, সাং- উঃ হ্নীলা, হোয়াইক্যং, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার।
ক্সবাজার সদর মডেল থানার মামলা নং-৭৩(১১)১৯ ইং ধারাঃ- পাবলিক পরীক্ষা অপরাধ আইন ১৯৮০ এর ৩/১৩ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
২। হারুন অর রশিদ, পিতা- ইউসুফ আলী, সাং- পশ্চিম সাতঘরিয়া পাড়া, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার।
ক্সবাজার সদর মডেল থানার মামলা নং-৭২(১১)১৯ ইং ধারাঃ- ২০১৮ সনের মাদক দ্রঃ নিঃ আইনের ৩৬(১) এর ১০(ক) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৩। সুজন মল্লিক, পিতা- মৃত নিরুদ মল্লিক, সাং- মল্লিক পাড়া, বিজিবি পাড়া, থানা ও জেলা- কক্সবাজার।
ক্সবাজার সদর মডেল থানার মামলা নং-৭৪(১১)১৯ ইং ধারাঃ- ৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/৩৪ দঃ বিঃ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৪। মোঃ সোহেল, পিতা- খোরশেদ আলম, সাং- পাহাড়তলী, রহমানিয়া মাদ্রাসার সামনে, থানা ও জেলা- কক্সবাজার।

পরোয়ানা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন
১। হাবিব উল্লাহ, পিতা- ছিদ্দিক আহম্মদ, সাং- কলাতলী পৌরসভা, থানা ও জেলা- কক্সবাজার।
২। লিয়াকত আলী, পিতা- মৃত মতিউর রহমান, সাং- বাঁশঘাটা, ঈদগাঁও, থানা ও জেলা- কক্সবাজার।
৩। সালমা বেগম, স্বামী- শাহাজাহান, সাং- আলী আব্বাস মাস্টারের বাড়ী ইউসুপের খীল, ঈদগাঁও, থানা ও জেলা- কক্সবাজার।
৪। তানভীর হোসেন, পিতা- মাসুদ হোসেন, সাং- পাহাড়তলী, কক্সবাজার পৌরসভা, থানা ও জেলা- কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আগেচকরিয়ায় বদরখালীতে পুকুরে ডুবে শিশু ছাত্রী নিহত
পরেকক্সবাজার শহরে আজম খান স্মরণে কনসার্টে মাতলো হাজারো দর্শক