
এম. সালাহ উদ্দিন আকাশ : উখিয়া উপজেলা প্রশাসন ও উখিয়া ক্রীড়া সংস্থার আয়োজনে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ‘উখিয়া ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট’ এর উদ্বোধন হয়েছে।
সোমবার বিকাল ৪ টায় শুরু হওয়া উদ্বোধনী ম্যাচে টাইব্রেকারের মাধ্যমে ৫-৬ গোলের ব্যবধানে থাইংখালী খোলোয়াড় সমিতি’কে হারিয়েছে জালিয়াপালং ফুটবল একাদশ। নির্ধারিত সময় গোল শূণ্যে শেষ হলে ৫ টি করে টাইব্রেকার দেন খেলার পরিচালক। এতেও খেলা শেষ না হওয়ায় অতিরিক্ত আরো একটি করে টাইব্রেকার দেন। এসময় জালিয়াপালং ফুটবল একাদশের পক্ষে বল টি গোল পোস্টে পাঠাতে সক্ষম হলেও থাইংখালী খেলোয়াড় সমিতি ব্যর্থ হন। যার ফলে ৫-৬ গোলের ব্যবধানে জয়ী জালিয়াপালং ফুটবল একাদশ।
খেলায় ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হন জালিয়াপালং ফুটবল একাদশের মোহাম্মদ কাশেম তার হাতে ১হাজার টাকার চেক তুলে দেন আয়োজক ইউএনও নিকারুজ্জামান চৌধুরী।
এর আগে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। এসময় ইউএনও নিকারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত এই অনুষ্টানে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, অনুষ্ঠানের উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
টুর্নামেন্টে অংশ নেওয়া অন্যান্য দল গুলো হচ্ছে- ডেইল পাড়া সৈকত ফুটবল দল, হলদিয়া পাতাবাড়ি ফুটবল একাদশ, মরিচ্যা ফুটবল একাডেমি-হলদিয়া পালং, নবজাগরণ স্পোর্টিং ক্লাব-রত্নাপালং, সিকদার বিল ফুটবল একাদশ- রাজাপালং, শতদল ক্লাব-রাজা পালং, পাতাবাড়ি শৈলরঢেবা ফুটবল একাদশ-রাজাপালং।











