
মো. নাছির উদ্দিন,রামু
জোয়ারিয়ানালা এইচ.এম.সাঁচি উচ্চ বিদ্যালয়ে সিডবিøউএফডি মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সোমবার বেলা সাড়ে ১০ টায় বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ তালিব উল্লাহ ছিদ্দিকীর সভাপতিত্বে বিদালয়ের সিনিয়র শিক্ষক মোঃ নাছির উদ্দিন এর সঞ্চালনায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্র রায়হান উদ্দিন এর কোরআন তেলওয়াতের মাধ্যমে এ অনুষ্ঠান আরম্ভ হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম আজিজুল হক সিকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিডবিøউএফডি কক্সবাজার জেলার ফিল্ড ম্যানেজার ওমর ফারুক, সিডবিøউএফডি সিরাজগঞ্জ জেলার ফিল্ড ম্যানেজার মোঃ শাহিন আলম। অনুষ্ঠানে সিডবিøউএফডি এর সংক্ষিপ্ত পরিচিতি,মিশন,ভিশন,এবং মৌলিক মূলবোধ সম্পর্কে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন মাধ্যমে উপস্থাপন করেন। এতে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, শিক্ষক,অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।













