পাঁচদিনের সরকারি সফরে স্পেন যাচ্ছে এমপি জাফর আলম

0
9

এম.জিয়াবুল হক,চকরিয়া
জলবায়ু বিষয়ক কপ২৫ সম্মেলনে যোগদিতে পাঁচদিনের সরকারি সফরে স্পেনের রাজধানী মাদ্রিদ যাচ্ছেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য এবং বন ও পরিবেশ জলবায়ু বিষয়ক মন্ত্রানালয়ের সংসদীয় কমিটির অন্যতম সদস্য চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। বিষয়টি নিশ্চিত করেছেন এমপি জাফর আলমের পিএস অ্যাডভোকেট আমিন চৌধুরী। উল্লেখ্য গত ২ ডিসেম্বর স্পেনের রাজধানীতে জলবায়ু বিষয়ক কপ২৫সম্মেলন আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পিএস অ্যাডভোকেট আমিন চৌধুরী বলেন, রোববার ৮ ডিসেম্বর রাত একটায় ঢাকাস্থ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে বন ও পরিবেশ জলবায়ু বিষয়ক মন্ত্রানালয়ের সংসদীয় কমিটির প্রতিনিধি দলের সঙ্গে স্পেনের রাজধানী মাদ্রিদের উদ্দেশ্যে রওয়ানা হবেন এমপি জাফর আলম। সম্মেলন শেষে আগামী ১৪ ডিসেম্বর দেশে ফিরবেন এমপি জাফর আলম।
জলবায়ু বিষয়ক সম্মেলনে যোগদিতে বাংলাদেশের প্রতিনিধি দলের আছেন বন ও পরিবেশ জলবায়ু বিষয়ক মন্ত্রী মো.শাহাবউদ্দিন, উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি, বন ও পরিবেশ জলবায়ু বিষয়ক মন্ত্রানালয়ের সংসদীয় কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী, কমিটির সদস্য রেজাউল করিম বাবলু এমপি, বেগম খোদেজা নাসরিন এমপি, বন ও পরিবেশ জলবায়ু বিষয়ক মন্ত্রানালয়ের সচিব মহসিন, জলবায়ু ট্রাস্টের এমডি অতিরিক্ত সচিব দীপক চক্রবর্তী, সংসদীয় কমিটির সভাপতির পিএস অধ্যাপক নাইমুল আজম খাঁন, এমপি জাফর আলমের পিএস অ্যাডভোকেট আমিন চৌধুরী, সংসদীয় কমিটির সভাপতির পিএ আসিফ-উদ-দৌলা। এছাড়াও সম্মেলনে যাচ্ছেন বন ও পরিবেশ জলবায়ু বিষয়ক মন্ত্রানালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা।
এদিকে চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ জাফর আলম জলবায়ু বিষয়ক সস্মেলনে অংশনিতে পাঁচদিনের সরকারি সফরে স্পেনের রাজধানী মাদ্রিদ গমনে সময়ের সল্পতার কারণে সবার সঙ্গে সাক্ষাত করতে পারেনি। সেইজন্য তিনি নির্বাচনী এলাকা চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের সর্বস্তরের জনসাধারণ, প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তা, কর্মচারী, আওয়ামীলীগের দলীয় নেতাকর্মী, আত্মীয় স্বজন ও শুভানুধায়ী সকলের কাছে আন্তরিকভাবে দু:খ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি সুস্থভাবে সম্মেলনে অংশগ্রহন পরবর্তী দেশে ফিরে আসতে সকলের কাছে দোয়া কামনা করেছেন।

আগেখালেদা জিয়াকে মুক্তি না দিলে রাজপথই হবে আমাদের ঠিকানাঃ জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে শাহজাহান চৌধুরী
পরেকক্সবাজার সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতার- ০৯