
সেলিম উদ্দীন,ঈদগাঁহ
কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নের উত্তর গোমাতলীর (গাইট্যাখালী) বিশিষ্ট ব্যবসায়ী ও গোমাতলী সমবায় কৃষি ও মোহাজের উপনিবেশ সমিতির সহ সভাপতি সাইফুদ্দীন এর বড় কন্যা আফরার ফিরোজ ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি…. রাজেউন।
রবিবার (৮ ডিসেম্বর) বাদে এশা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরন করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১৩ বছর। সে গোমাতলী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর শিক্ষার্থী এবং পোকখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব ফিরোজ আহমদের নাতনী।
রবিববার সন্ধ্যায় আফরারের পেটে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। আগামীকাল সোমবার সকাল সাড়ে ১০ টায় উত্তর গোমাতলী জামে মসজিদ মাঠে তার নামাজে জানাযা আদায় করা হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পোকখালী ইউপি চেয়ারম্যান রফিক আহমদ, গোমাতলী উচ্চ বিদ্যালয়ের কর্মরত শিক্ষক, অভিভাবাক, শিক্ষার্থী, ম্যানেজিং কমিটি, গোমাতলী সমবায় কৃষি ও মোহাজের উপনিবেশ সমিতির ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দরা।













