শাপলাপুর ইউনিয়নে খালেক বেসরকারিভাবে আবারো চেয়ারম্যান নির্বাচিত

0
9

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

মহেশখালী উপজেলার শাফলাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট আবদুল খালেক আবারো বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বিষয়টি শাফলাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের সাথে সংশ্লিষ্ট বিশ্বস্ত সুত্র সিবিএন-কে নিশ্চিত করেছেন।

বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হওয়া আবদুল খালেকের নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন, দোয়াতকলম প্রতীক নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী দিদারুল ইসলাম। সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এডভোকেট আবদুল খালেক এ নিয়ে তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচত হলেন।

 

 

বৃহস্পতিবার ১২ ডিসেম্বর সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত শাফলাপুর ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

কঠোর নিরাপত্তায় বৃহস্পতিবার ১২ ডিসেম্বর সকাল সাড়ে ৮ টা থেকে শাপলাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট গ্রহন করা হবে।

তিনি বলেন, ইউনিয়নের ৯ টি ভোট কেন্দ্রে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। মহেশখালী উপজেলা চৌকি আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আব্বাস উদ্দিনকে বিচারিক হাকিম হিসাবে দায়িত্ব পালন করছেন। নিয়োগ দেওয়া হয়েছে।

একজন এএসপি’র নেতৃত্বে প্রতিটি ভোট কেন্দ্রে ২ জন অফিসার সহ ৭/৮ জন করে পুলিশ নিরাপত্তার দায়িত্বে ছিলো। প্রতিটি কেন্দ্রে আনসার নিয়োগ দেওয়া হয়েছে ১৬/১৮ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করেন। নির্বাচনে বিজিবি ছিলো এক প্লাটুন। র‍্যাব মোতায়েন ছিলো এক টিম। স্ট্রাইকিং ফোর্স রাখা হয়েছিল ইউনিয়ন সদরে।

ফলে টুকটাক বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সামগ্রিকভাবে শাপলাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট গ্রহন বৃহস্পতিবার সুষ্ঠু, সুন্দর ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে কক্সবাজার জেলা নির্বাচন অফিসার এস.এম সাহাদাত হোসেন সিবিএন-কে জানিয়েছেন।

রিটার্নিং অফিসার জুলকার নাঈম সিবিএন-কে আরো জানান, শাপলাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ১৬ জন প্রার্থী ছিলেন। আর ১২ টি মেম্বার পদে ৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। শাপলাপুর ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে চেয়ারম্যান পদে যাঁরা প্রার্থী আছেন, তারা হলেন-(১) আবদুল খালেক (নির্বাচিত) (২) দিদারুল ইসলাম (নিকটতম প্রতিদ্বন্দ্বী) (৩) সালাহ উদ্দিন হেলালী কমল (তৃতীয় অবস্থান) (৪) নুরুল হক (৫) আবদুল গফুর (৬) মোহাম্মদ নুরুল হুদা (৭) গিয়াস উদ্দিন সিকদার (৮) ওসমান সরওয়ার (৯) মোহাম্মদ সাঈদুল ইসলাম চৌধুরী (১০) মোহাম্মদ রফিকুল ইসলাম (১১) এ.কে.এম ইলিয়াস (১২) বদর উদ্দিন (১৩) মোহাম্মদ আলম (১৪) মোহাম্মদ শাহজাহান ফারুকী ও (১৫) সোহেল রানা (১৫) ও (১৬) মনির আহমদ। সর্বোচ্চ সংখ্যক প্রার্থী নিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

 

শাপলাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে মোট ১৯৫১৮ জন ভোটার রয়েছেন। তারমধ্যে, পুরুষ ভোটার ৯৮৫৬ জন, মহিলা ভোটার ৯৬৬২ জন। নির্বাচনে মোট ভোট কেন্দ্র ৯ ওয়ার্ডে ৯ টি, ভোট কক্ষ রয়েছে ৪৬ টি। জেলা শুধুমাত্র একটি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহন হওয়ায় কক্সবাজারবাসী সবার কৌতুহল বৃহস্পতিবারের শাপলাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনের দিকে।

আগেদর্শনার্থীদের জন্য রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ডে ফ্রি বাস সার্ভিস
পরেআসামে কারফিউ ভেঙে বিক্ষোভ, পুলিশের গুলিতে নিহত ৩