সাবেক সাংসদ কাজলের চাচা আহমদ হোসেনের মৃত্যু

0
4

 

কক্সবাজার সদর-রামু আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের শ্রদ্ধেয় চাচা জনাব আহমদ হোসেন (৭৮) বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে গতকাল রাত ১ টা ১৫ মিনিটের সময় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, নাতী, নাতনী, বন্ধু-বান্ধব রেখে যান।

আজ জোহরের নামাজের পর পোকখালী গোমাতলী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্হানে দাফন সম্পন্ন করা হবে।

এদিকে শ্রদ্ধেয় চাচার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার সদর-রামু আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক রহমান কাজল।

এক শোক বার্তায় তিনি মরহুম চাচার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

আগেউখিয়ার সোনাইছড়ির তাফসীর মাহফিল ২৩ ও ২৪ডিসেম্বর
পরেমন্ত্রীত্ব হারাতে পারেন যারা