কক্সবাজার সমুদ্রে ভেসে যাওয়া স্কুল ছাত্রের লাশ উদ্ধার

0
3

কক্সবাজার খবর ডেস্কঃ

কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি পেঁচারদ্বীপ এলাকা থেকে দেলোয়ার হোসেন নামের এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। দেলোয়ার হোসেন খুলনা জেলার সোনা ডাঙ্গার সাব্বির আহমদের পুত্র ও সেখানকার একটি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র।

লাশ উদ্ধারের কথা স্বীকার করে হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আতিক উল্লাহ জানান, আত্মীয়দের সাথে কক্সবাজার বেড়াতে এসে পেঁচারদ্বীপ এলাকার বাতিঘর নামের একটি রির্সোটে উঠেন দেলোয়ার। সেখান থেকে বুধবার সকাল ১০টার দিকে সমুদ্র সৈকতের হিমছড়ির পাশ্ববর্তী পেঁচারদ্বীপ এলাকায় গোসল করতে গিয়ে ভাটার টানে ভেসে যায় স্কুল ছাত্র দেলোয়ার হোসেন। অনেক খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার দুপুরে যে স্থান থেকে ভেসে গিয়েছিল সেই স্থান থেকেই দেলোয়ারের লাশ উদ্ধার করা হয়

আগেভিপি নুরসহ ২৯ জনের বিরুদ্ধে চুরির মামলা
পরেনাইক্ষ্যংছড়িতে ডিসির পত্র জালিয়াতি : অধ্যক্ষের বিরুদ্ধে মামলা