সাগরের মহেশখালী চ্যানেলে ট্রলার ডুবে ১০ জন নিখোঁজ, ১জনের লাশ উদ্ধার

0
3

মহেশখালী মাতারবাড়ীর কাছে বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে ১০ জন নিখোঁজ হয়েছেন। এছাড়া একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

উদ্ধার অভিযান চালাচ্ছে কোস্ট গার্ড।

ট্রলারটিতে ২৩ জন মাঝি মাল্লা ছিল।  ঘটনার পরপরই এলএনজিবাহী জাহাজ ও ফিশিং বোট সী পাওয়ার ১২ জনকে জীবিত উদ্ধার করে। ফিশিং বোটে থাকা ১০ জন নিখোঁজ রয়েছে বলে জানা যায়।

 

কোষ্টগার্ড সূত্র জানায়,  শুক্রবার গভীর সমুদ্রে কক্সবাজার থেকে ৩৫ নটিক্যাল মাইল পশ্চিমে  ফিশিং বোট রাংগা চোংগা ডুবির ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে নিখোঁজদের উদ্ধারে অভিযানে নামে নৌবাহিনীর জাহাজ অপরাজেয় ও কোস্টগার্ডের জাহাজ সৈয়দ নজরুল। কোস্টগার্ডের জাহাজ সৈয়দ নজরুল একজনের মরদেহ উদ্ধার করেছে বলে  জানান কোস্টগার্ড পূর্বজোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লেফটেন্যান্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম।

লেফটেন্যান্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া একজনের মরদেহ কোস্টগার্ড হেফাজতে রয়েছে। নিখোঁজ বাকি ১০ জনকে উদ্ধারে অভিযান চলছে।

আগেজাপার কাউন্সিলে রওশনের জন্য তৈরি হচ্ছে ‘প্রধান পৃষ্ঠপোষক’ পদ
পরেউখিয়া নির্মাণ শ্রমিক সমবায় সমিতির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন