
শুক্রবার (৩১ জানুয়ারী) কক্সবাজারের স্থানীয় দৈনিক সমুদ্র কণ্ঠ পত্রিকায় “খতিয়ান ভুল, ফেরবী তথ্য দিয়ে কউক’র উন্নয়ন কর্মকান্ড বাধাগ্রস্ত করতে চায় কুচক্রী মহল” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। প্রকৃত ঘটনা যাচাই না করে ‘মোয়াজ্জেম হোসেন রিয়াদ’ নামে কথিত ব্যক্তির ফেইসবুক থেকে পত্রিকা কর্তৃপক্ষ ভূঁয়া সংবাদটি প্রকাশ করে। যা জনমনে বিভ্রান্তি ছড়িয়েছে। ‘মোয়াজ্জেম হোসেন রিয়াদ’ কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষকে তেল দিয়ে ওই লেখাটি পোস্ট করেছে। যা একপ্রকার দালালির সামিল। একই পথ অবলম্বণ করেছে দৈনিক সমুদ্রকণ্ঠ। সংবাদে ব্যবহৃত খতিয়ানের ছবিটি নকল। এটি সম্পূর্ণ জালিয়াতির মাধ্যমে সৃজন করা হয়েছে। মূলত আমার পিতার কোন দলিল বা খতিয়ানে হাজী হাফেজ আহমদ নাম নেই। অথচ ওই খতিয়ানে আমার পিতার নাম উল্লেখ করা হয়েছে। এতে করে বুঝা যায় খতিয়ানটি ভূঁয়া। কক্সবাজার মৌজার জে.এল নং-১৬, বি.এস দাগ নং-৭০১৩ এবং বিএস ও খতিয়ান নং-১২৬০ এর কাগজপত্র শতভাগ সত্য। যা আমি ওপেন চ্যালেঞ্জ করছি। দালালির একটা সীমা থাকা দরকার। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নিকট নানা সুযোগ সুবিধা নেয়ার জন্য বর্তমানে দালালের সংখ্যা বাড়ছে। তাছাড়া অন্যের ক্ষতি করে কোন উন্নয়ন না করা জন্য স্বয়ং জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোরভাবে নির্দেশ দিয়েছেন। সেখানে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আমার বসতভিটা, বাড়িঘর জোরপূর্বক ছিনিয়ে নিয়ে উন্নয়নের নামে তামাশা করছে। যা কখনও একটি সভ্য দেশে কাম্য নয়। মানুষের ক্ষতি করে কোন উন্নয়ন হতে পারে না। ক্ষতিপূরণের জন্য আমি অবৈধ কোন পথ বেছে নিইনি। দেশের আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানিয়ে আশ্রয় নিয়েছি আদালতের। যা একজন সুনাগরিকের অন্যতম বৈশিষ্ট্য। আমার মামলার প্রেক্ষিতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) কর্তৃক বাজারঘাটা নাপিতা পুকুর সংস্কার কাজ বন্ধ রাখতে স্থিতাবস্থা বজার রাখার আদেশ দিয়েছেন হাইকোর্ট। উক্ত আদেশের জাবেদা নকলের কপি গত ২৮ জানুয়ারী নোটিশ সহকারে জেলা প্রশাসক, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, কক্সবাজার পৌরসভার মেয়র, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী, কক্সবাজার গণপূর্তের নির্বাহী প্রকৌশলী, খান এন্ড সন্স বাংলাদেশকে অবহিত করা হয়েছে।
আমি বিভ্রান্তিকর ওই সংবাদ ও ভূঁয়া খতিয়ান ব্যবহারের আইনের আশ্রয় নিব। সেই সাথে মিথ্যা এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ নিয়ে কাউকে বিভ্রান্তি না হওয়ার জন্য অনুরোধ করছি।
প্রতিবাদকারী
খোদেজা আক্তার সাকেরুন্নেছা সাকী
পিতা-হাফেজ আহমদ
বাজারঘাটা, কক্সবাজার পৌরসভা, কক্সবাজার।













