করোনা পরিস্থিতি : প্রায় ৩ হাজার সাধারণ কয়েদিকে মুক্তি দেয়ার প্রস্তাব

0
3

কক্সবাজার খবর ডেস্কঃ

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত ছয়জন মারা গেছেন। এ ভাইরাস শনাক্ত হয়েছে মোট ৫৪ জনের শরীরে। চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় কারাগারে স্থান সংকুলান না হওয়ায় দেশের প্রায় ৩ হাজার সাধারণ কয়েদিকে মুক্তির প্রস্তাব দিয়েছে কারা অধিদপ্তর।

বুধবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে অধিদপ্তরের পক্ষ থেকে এ মুক্তির প্রস্তাবনা দেয়া হয়।

এ মহামারীর কারণে এরইমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে হাজারো কারাবন্দীকে মুক্তি দিয়েছে।

উল্লেখ্য, বিশ্বে এখন পর্যন্ত ৮ লাখ ৫৮ হাজার ৬৬৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪২ হাজার ১৫১ জন।

 

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৮ হাজার ৯৯ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৬ লাখ ৩৮ হাজার ৪১৯ জন।

বিডি-প্রতিদিন/

আগেকরোনা প্রতিরোধে কেন জনবিচ্ছিন্নতা এত গুরুত্বপূর্ণ?
পরেটেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন : লার্নিং সেন্টারসহ ১৫ ঘর পুড়ে ছাই