দুই জনকে গুলি: মন্ত্রীর সেই গানম্যান পিস্তলসহ গ্রেফতার

0
7

সিবিকে ডেস্কঃ

গাজীপুরের কালিয়াকৈরে এক বন্ধুকে গুলি করে হত্যা ও অপর বন্ধুকে আহত করার ঘটনায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হকের সেই গানম্যান সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কিশোর কুমার সরকারকে গ্রেফতার করেছে গাজীপুর জেলা পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ঢাকার আশুলিয়ার শিমুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) রাসেল শেখ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

রাসেল শেখ জানান, গ্রেফতারের সময় এএসআই কিশোর কুমার সরকারের কাছ থেকে তার ব্যবহৃত পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

 

 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার জানান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কিশোর কুমার সরকার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হকের গানম্যান হিসেবে নিয়োজিত আছেন। কিশোর ছুটিতে কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়ায় গ্রামের তার নিজ বাড়িতে এসেছিলেন। বৃহস্পতিবার রাতে বাড়ির পাশেই একটি পতিত জমিতে দুই বন্ধু শহিদ ও মঈন উদ্দিনের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। কথার এক পর্যায়ে হঠাৎ তিনি দুই জনকে গুলি করেন। তার গুলিতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আইজগানা গ্রামের সবুর উদ্দিনের ছেলে শহিদ নিহত এবং মঈন উদ্দিন (৩২) গুলিবিদ্ধ হয়ে আহত হন।

আগেস্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট
পরেকরোনা পরিস্থিতিতে জাতীয় টাস্কফোর্স গঠনের দাবি বিএনপির