প্রভা বাংলাদেশের ‘বড় লোকের বিটি’

0
9

বিনোদন ডেস্কঃ

২০০৫ সাল থেকে মডেলিং এর মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন প্রভা। তার জনপ্রিয় বিজ্ঞাপনগুলোর মাঝে রয়েছে মেরিল, তিব্বত, পন্ডস, বাংলালিংক, জুঁই তেল বিজ্ঞাপণসহ অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটক, মডেলিং এবং বিজ্ঞাপনেও কাজ করেছেন। তার মধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। তবে কোন চলচ্চিত্রে কাজ করা হয়নি তার।

সাফল্যের সঙ্গে ক্যারিয়ারজুড়ে নানা বিতর্ক তার নামের পাশে। কিন্তু ব্যক্তিগত কেলেঙ্কারি কারণে কিছু সময়ের জন্য তার অভিনয় কর্মজীবন বাধাপ্রাপ্ত হয়। প্রভা মজা করতে জানেন দারুণভাবে। নিজের ইনস্টাগ্রামে তেমনি ইঙ্গিত দিয়েছেন।
বুধবার (২২ এপ্রিল) ইনস্টাগ্রামে একটি ছবি আপলোড করেন প্রভা। তাৎক্ষণিক অভিনেতা মুশফিক ফারহানের কমেন্ট, ‘বড় লোকের বিটি।’ উত্তরও দিয়েছেন প্রভা, ‘না দোস্ত বড়লোক হইতে অনেক টাকার দরকার। বাবা বলেছে আমরা নিম্ন মধ্যবিত্ত।’
এরপরই শুরু আলোচনা। কেউ বলছেন প্রভাই বাংলাদেশের বড় লোকের বিটি। কেউ বলছেন ঠিক আছে তো জ্যাকুলিন ফার্নান্দেজের সাথে তার যায়!
আগেকরোনাভাইরাসে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪১৪
পরেসৌদি আরবে রোজা শুরু শুক্রবার