
জাহাঙ্গীর অালম কাজল, নাইক্ষ্যংছড়ি:
নাইক্ষ্যংছড়ির বাইশারীতে রোজা রেখেও এক অসহায় ঘরবন্ধি থাকা কৃষকের ধান কেটে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার (২৭ এপ্রিল) সকালে ও দুপুরে নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের ইউনিয়নের লম্বাবিল গ্রামের কৃষক মনু মিয়ার ৪৫ শতাংশ জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেন উপজেলা,ইউনিয়ন ও নাইক্ষ্যংছড়ি এম,এ কালাম সরকারি কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।
উপজেলা ছাত্রলীগ নেতা ও এম,এ কালাম সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুমিনুল আলম মুমু এবং বাইশারী ইউনিয়নে ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলামের নেতৃত্বে দুই গ্রুপে ২৫-৩০ জন নেতাকর্মী ধান কাটা ও কৃষকের বাড়িতে ধান পৌঁছে দেয়ার কাজে অংশ নেন। এ সময় বাইশারী ইউনিয়ন ছাত্রলীগ সহ-সভাপতি রিফাত, কলেজ ছাত্রলীগ সাবেক
যুগ্ন-সম্পাদক মো,সেলিম,
ছাত্রনেতা এস, এম, এন তারেক,ইকবাল মোরশেদ,চাইচিং মার্মা,মংলা মার্মা,চিং মার্মাসহ
উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।











