বান্দরবানের থানচি বাজারে আগুন, ২০০ দোকান পুড়ে ছাই

0
6

সিবিকে ডেস্কঃ

বান্দরবানের থানচি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০০ দোকান পুড়ে গেছে। সোমবার ভোর সোয়া ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও জানাতে পারেনি কেউ।

 

 

জানা গেছে, ভোর সাড়ে ৫টার দিকে থানচি বাজার থেকে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখা যায় । মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়লে বাজারের ২০৩টি দোকানের মধ্যে প্রায় ২০০টি দোকান পুড়ে যায় । পার্শ্ববর্তী উপজেলাগুলোতে দমকল বাহিনীর কয়েকটি ইউনিটকে খবর দেয়া হলে সকাল ৮টায়ও দূরত্বের কারণে তারা ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

তবে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। এখনও বাজারে থাকা গ্যাস সিলিন্ডারের দোকানগুলোতে সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

আগেকক্সবাজারে সোমবার ১২২ করোনা টেস্টের ৬ জন পজেটিভ
পরেপেকুয়ায় ১৫ টন ত্রাণের চাল জব্দ