সাতকানিয়ায় করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৩ যুবক

0
4

সিবিকে ডেস্কঃ

প্রাণঘাতী করোনা ভাইরাসে যেখানে সারাবিশ্বে মৃত্যুর মিছিল বাড়ছে, সেখানে সুস্থ হয়ে বাড়ি ফেরা এক আনন্দের খবর। এমন আনন্দের খবরটি পেল সাতকানিয়ার বাসিন্দারা।

উপজেলায় ১৫ জন করোনা রোগী আক্রান্তের মধ্যে এক বৃদ্ধ ১১ এপ্রিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। বাকী ১৪ জন করোনা রোগীর মধ্যে একই এলাকার ৩ যুবক করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টার সময় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে ছাড়পত্র পেয়ে তারা বাড়ি ফিরেন। আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় পর পর দুই বার নমুনা পরীক্ষার ফল নেগেটিভ আসায় তাদের সুস্থতা নিশ্চিত হয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়।

করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফেরা ৩ যুবক হলেন, সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ইছামতি আলীনগর এলাকার বাসিন্দা এনাম (২৭), মনির (৩১) ও ছাত্রলীগ নেতা মো. রুমন (২৫)।

গত ১৪ এপ্রিল করোনা শনাক্ত হওয়ার পর ১৬ এপ্রিল থেকে ৩ যুবক জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। একই সাথে করোনা শনাক্ত হওয়া অন্য ২ জন এখনো জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তন্মধ্যে একজনের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ এসেছে। অপরজনের নমুনা পরীক্ষার ফলাফল এখনো পাওয়া যায়নি।

করোনা থেকে সুস্থ হওয়া সাবেক ছাত্রলীগ নেতা মো. রুমন বলেন, কোভিড-১৯ রোগী হিসেবে আইসোলেশনে ঢুকার পর থেকে করোনা ভাইরাসের সাথে দুই সপ্তাহ লড়াই করেছি। তিনবার নমুনা পরীক্ষার পর অবশেষে আল্লাহর অশেষ মেহেরবানীতে করোনা রিপোর্ট নেগেটিভ আসলে আমরা ৩ জনই ঘরে ফিরে আসি।

 

আগেচকরিয়ায় কৃষকের জমি থেকে ধান কেটে দিলেন এমপি জাফর
পরেকরোনাকে ধ্বংস করবে নাকের স্প্রে, ল্যাব পরীক্ষায় সফল!