
নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও
কক্সবাজার সদরের ঈদগাঁওর চাঁন্দেরঘোনার নুরুল ইসলাম (গুরাপুতুইন্না) সৌদি আরবে মৃত্যু বরন করেন (ইন্না……..রাজেউন)।
তিনি ইউনিয়নের ৪নং ওয়ার্ড়ের দরগাহ মোরার মৃত হাবিবুর রহমানের পূত্র বলে জানা গেছে। ৩০শে এপ্রিল সৌদি সময় সাড়ে চারটার দিকে সৌদিআরবের মক্কাস্থ কাকিয়াতে নিজ বাসায় মৃত্যবরণ করেন। তাঁর দুই মেয়েসহ এক ছেলে সন্তান রয়েছে। এই রেমিট্যান্সযোদ্বার মৃত্যুতে পরিবার পরিজন,এলাকাবাসীর মাঝে শোকের ছায়া বিরাজ করছে।
এ ব্যাপারে স্থানীয় এমইউপি মিজানুর রহমান মুহসিন ও মহিলা সদস্যা জান্নাতুল ফেরদৌস সৌদি আরবে নুরুল ইসলামের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।













