বান্দবানের নাইক্ষ্যংছড়িতে আরো তিন করোনা রোগী সনাক্ত

0
5

 

জাহাঙ্গীর অালম কাজল, নাইক্ষ্যংছড়ি
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো ৩ করোনা রোগী সনাক্ত হয়েছে। সনাক্ত ৩ জনই গত ২৬ এপ্রিল সনাক্ত হওয়া জান্নাতুল হাবিবার সংস্পর্শে থেকে হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট করোনা রোগীর সংখ্যা ৫ এ গিয়ে দাড়িয়েছে।

অাজ বৃহস্পতিবার ৩০ এপ্রিল বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু জাফর মোঃ সেলিম।

তিনি জানান, বুধবার তাদের কাছ থেকে নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানোর পর বৃহস্পতিবার প্রকাশিত রিপোর্টে তাদের তিনজনের করোনা পজেটিভ হয়।

গত ২৭ এপ্রিল সনাক্ত হওয়া কম্বনিয়ার দ্বিতীয় করোনা রোগী জান্নাতুল হাবিবার ননদ আলম আরা ও তাঁর ৫ বছরের শিশু রবিউল হাসান জিসান ও ১৮ বছরের শহিদা অাক্তার রয়েছে।

আগেরামুতে আরো একজন করোনা রোগী সনাক্ত
পরেকরোনায় প্রাণ হারালেন রামুর গৃহবধু ছেনুআরা বেগম