
নিজস্ব প্রতিবেদক:
পাবর্ত্য বান্দরবান সহ নাইক্ষ্যংছড়ির এক সময়ের খ্যতিমান ফুটবলার ও নাইক্ষ্যছড়ি সদরের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান, কলিমুল্লাহ কালু( ৫৫) ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া….রাজিউন। ৩ মে ভোর ৫ টায় নিজ বাড়ীতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তিনি স্ত্রী ২ পুত্রও১ কন্যা সহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে যান।
দীর্ঘদিন ধরে মরনব্যাধী ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ভারত সহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তার মাঝে গত ২ মে শনিবার ভোরে স্ট্রোক করে অজ্ঞান হয়ে পড়েন। আজ জহুরের নামাজের পরে মরহুমের জানাযা অনুষ্টিত হবে।











