করোনায় রূপালী ব্যাংকের ডিজিএমের মৃত্যু

0
4

সিবিকে ডেস্কঃ

এবার করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন রূপালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক সহিদুল ইসলাম খান। শুক্রবার রাজধানীর কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, ৩০শে এপ্রিল শ্বাসকষ্ট নিয়ে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি হন সহিদুল। এর আগের দিন নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সহিদুল ইসলামের গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুরে। বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি রূপালী ব্যাংকে প্রধান কার্যালয়ে পরিকল্পনা ও গবেষণা বিভাগে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী ও দুই ছেলে মেয়ে রেখে গেছেন।

 

এর আগে ১২ মে করোনায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবু সাঈদ নামে দ্য সিটি ব্যাংকের আরও এক কর্মকর্তার মৃত্যু হয়। তিনি ব্যাংকটির প্রধান কার্যালয়ের সেন্ট্রাল ক্লিয়ারিং বিভাগের অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

তারও আগে গত ২৬ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে সিটি ব্যাংকের প্রধান মানবসম্পদ কর্মকর্তা মুজতবা শাহরিয়ার মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আগেভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্র
পরেরামুতে ৩ টাকা দামের রূপকথার বাজারের শুভ উদ্বোধন করলেন ইউএনও প্রণয় চাকমা