চট্টগ্রামে আরো ৭৯জনের করোনা শনাক্ত

0
9

সিবিকে ডেস্কঃ

চট্টগ্রামে শনিবার একদিনে করোনা শনাক্ত হয়েছে ৭৯ জনের। এ নিয়ে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭২০ জনে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করে বলেন,  শনিবার (১৬ মে) চট্টগ্রাম বিআইটিআইডি তে ২২১ টি নমুনা পরীক্ষায় ৩৩ টি পজিটিভ পাওয়া গেছে। পজিটিভ গুলোর মধ্যে চট্টগ্রামের ২৮টি।

এর মধ্যে চট্টগ্রাম মহানগরীর ১৯টি আর হাটহাজারীর ৪টি, সীতাকুণ্ডের ২টি এবং পটিয়ার ৩টি। এছাড়া চট্টগ্রামের বাইরের জেলার রয়েছে ৫টি।

 

 

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে ৮৩ টি নমুনা পরীক্ষার ফলাফলে ১২ টি পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্ত ১২জনের মধ্যে সবগুলো চট্টগ্রামের বিভিন্ন উপজেলার।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৯১ টি নমুনা পরীক্ষায় ৩৮টি পজিটিভ পাওয়া গেছে। পজিটিভ পাওয়া নমুনা গুলোর মধ্যে ৩৫টি চট্টগ্রাম মহানগরীর এবং চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ৩টি।

আগেফের বেপরোয়া পেকুয়ার চেয়ারম্যান ছৈয়দ নুর, ২ ইউপি সদস্যকে মারধর-অপহরণ
পরেশরীফ আজাদের উপর হামলার নিন্দা উখিয়া অনলাইন প্রেসক্লাবের