ঘুমধুমে পানির সংকট নিরসনে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে-উপজেলা চেয়ারম্যান শফিউল্লাহ

0
8

 

জাহাঙ্গীর অালম কাজল, নাইক্ষ্যংছড়ি:
নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম ঘুমধুমের পাহাড়ী জনপদ বড়ইতলীতে পানি সংকট নিরসনের উদ্যোগে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সাথে নিয়ে স্থান পরিদর্শন করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফিউল্লাহ।
সোমবার (১৮ মে) উপজেলা থেকে বিচ্ছিন্ন কক্সবাজারের উখিয়া উপজেলার পাশ্ববর্তী ঘুমধম ইউনিয়নের তীব্র পানির সংকট ۔নিরসনের প্রচেষ্টায় প্রখর রোদে তিনি সরকারি কর্মকর্তাদের নিয়ে পানির উৎস খুঁজতে দুর্গম এ পাহাড়ী এলাকায় ছুটে যান।
এসময় তার সাথে ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী শাহ মোঃ আজিজ, একটি বাড়ী একটি খামার প্রকল্পের কর্মকর্তা মোঃ মহিউদ্দিন প্রমূখ।

 

উপজেলা চেয়ারম্যান অধ্যাপক শফিউল্লাহ জানান নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর, দৌছড়ি, সোনাইছড়ি ও ঘুমধুম ইউনিয়নে শুল্ক মৌসুমে প্রতি বছর দেখা দেয় নিরাপদ খাবার পনির তীব্র সংকট। তাই তিনি নাইক্ষ্যংছড়ির প্রধান এ সমস্যা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির মাধ্যমে তিনি নিরসনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন

আগেএডভোকেট জহিরুল ইসলামের মৃত্যুতে জেলা আওয়ামীলীগের শোক
পরেরামুতে ৩ হাজার ইয়াবাসহ পিকআপ ভ্যান জব্দ