
সিবিকে ডেস্কঃ
চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মাঠ কর্মকর্তা নাছির উদ্দিনের (৫৮) মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জনে।
রবিবার (২৪ মে) চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব বিষয়টি নিশ্চিত করেছেন। নাছির উদ্দিন জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৩ মে) রাত ১১টা ৩০ মিনিটে মারা যান।
নাছির উদ্দিন সন্দ্বীপের কালাপানিয়া ইউনিয়নের স্থায়ী বাসিন্দা। তিনি নগরীর খুলশী নাসিরাবাদ এলাকায় বসবাস করতেন।
জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব বলেন, করোনা শনাক্ত হওয়ার পর গত ১৯ মে বেলা ১২টায় হাসপাতালে ভর্তি হন নাছির উদ্দিন। গতকাল শনিবার রাত সাড়ে ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।











