
সিবিকে ডেস্কঃ
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় করোনায় আক্রান্ত হয়ে নেজাম উদ্দিন ( ৩৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে ।
আজ সোমবার সোমবার (১ জুন) বিকাল ৫টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেন সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল মজিদ ওসমানী।
নেজাম উদ্দিন সাতকানিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের আলী ফকিরের বাড়ির মৃত মন্টু মিয়ার ছেলে। লোহাগাড়া বটতলী মোটর স্টেশনের কর্ণফুলি সিটি মার্কেটের ডাটা বাজার শো রুমের মালিক নেজাম।
নেজামের চাচাত ভাই সাইফুল ইসলাম জানান, গত ২৪ মে করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন নেজাম । ওইদিন সেখানে তার নমুনা নেওয়া হলে তিনদিন পর নেজামের করোনা পজিটিভ আসে। আজ সোমবার বিকালে চমেকে তিনি মৃত্যুবরণ করেন।
সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল মজিদ ওসমানী বলেন, অসুস্থ হলে ঈদের দিন নেজামকে উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নমুনা সংগ্রহের পর ২৭ মে তার করোনা পজিটিভ আসে।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকাল ৫টায় তিনি মারা যান।











