উখিয়ায় গলায় ফাঁস লাগিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা!

0
5

উখিয়া প্রতিনিধিঃ

উখিয়ায় গলায় ফাঁস লাগিয়ে সমিরা আক্তার (১৫) নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

সে উখিয়ার পালংখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হিন্দু পাড়ার শামসুল আলমের মেয়ে এবং বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাতে নিজ বাড়ীতে আত্মহত্যার ঘটনাটি ঘটে। উলাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

তবে, কি কারণে আত্মহত্যার ঘটনাটি ঘটলো তা পরিবারের কেউ জানে না।

স্থানীয় ইউপি সদস্য নুরুল আবসার ও গ্রাম পুলিশ গিয়াস উদ্দিন জানান, মেয়েটি আত্মহত্যা করার মত তেমন কোন সমস্যা তাদের পরিবারে আছে বলে জানা নেই। তাদের পরিবার মোটামুটি সচেতন। এক ছেলে বিজিবিতে চাকরি করে।

উখিয়া থানার ওসি মর্জিনা আক্তার বলেন খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মা – বাবার সাথে অভিমান করে আত্মহত্যা করেছে বলে তিনি জানান।

আগেমাদ্রাসা শিক্ষককে জুতার মালা পরানোর ঘটনায় চেয়ারম্যানসহ গ্রেফতার ৩
পরেশহরের বাহারছড়ায় ৮৪ লাখ টাকা ও বিপুল স্বর্ণ সহ মুরগী ব্যবসায়ি আটক